« لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ »
“নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
~ সূরা আল-আহযাব: ২১ ~
أُسْوَة - Women’s Seerah Course
✷ সিজন ০১ - এ ভর্তি চলছে ✷
রেজিস্ট্রেশনের লাস্ট ডেট: ২০ ডিসেম্বর, ২০২৬ ইং পর্যন্ত
ক্লাস শুরু: ০২ জানুয়ারি, ২০২৭ ইং শনিবার
কোর্সের সময়সীমা: ৩ মাস
✷ কোর্স ফি স্ট্রাকচার ✷
রেজিষ্ট্রেশন ফি ৳১২০০
মাসিক ফি ৳৫০০
পরীক্ষার ফি ৳৩০০
সীরাত আমাদের জীবনের কোন সমাধান দেয়?
✷ সীরাতের প্রয়োজনীয়তা ✷
সীরাত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শ অনুসরণের পথনির্দেশ।
দুঃখে দেয় সান্ত্বনা, সংকটে দেয় সাহস, আর জীবনের প্রতিটি পদক্ষেপে দেখায় সঠিক পথ।
আমাদের উদ্দেশ্য শুধু এমন একজন শিক্ষার্থী তৈরি করা নয়,
যিনি বলতে পারবেন— “আমি রাসূল ﷺ-এর জীবন জানি।”
বরং এমন একজন নারী তৈরি করা, যার জীবন দেখে বলা যায়—
“তিনি রাসূল ﷺ-এর উম্মত হওয়ার সৌন্দর্য ধারণ করার চেষ্টা করেন।”
সীরাত পড়ব—তাঁকে জানার জন্য।
তাঁকে জানব—তাঁকে ভালোবাসার জন্য।
তাঁকে ভালোবাসব—তাঁকে অনুসরণ করার জন্য।
এই হোক আমাদের সীরাত-যাত্রা। 🤍
✷ এই কোর্সে যা থাকছে ✷
- লাইভ ক্লাস।
- ক্লাসের রেকর্ড প্রদান।
- স্টাডি প্ল্যান।
- এক্সাম।
- সার্টিফিকেট।
- প্রবাসী বাংলাদেশী বোনদের ভর্তির সুযোগ।
- Flexible Muzakara Sessions (সুবিধাজনক সময়ে পাঠ পুনরালোচনার সুযোগ)
✷ কেন কোর্সটি করবেন? ✷
একজন নারীর জীবনের প্রতিটি পর্যায়ে—
একজন কন্যা হিসেবে,
একজন স্ত্রী হিসেবে,
একজন মা হিসেবে,
একজন শিক্ষার্থী হিসেবে,
একজন দাঈ হিসেবে—
এমনকি একাকিত্ব, দুঃখ ও পরীক্ষার নীরব মুহূর্তগুলোতেও—
রাসূলুল্লাহ ﷺ-এর জীবনে রয়েছে অসংখ্য আলোকবর্তিকা। সেই আলোকে হৃদয়ে ধারণ করে, জীবনের অন্ধকার পথগুলোতে দিশা খুঁজে নিতে সকল নারীর জীবনেই প্রয়োজন — উইমেন্স সিরাহ কোর্সটি।
✷ কোর্স সম্পর্কে বিস্তারিত ✷
صاحب الجمال و یا سید البشر
من وجہک المنیر لقد نور القمر
لا یمکن الثناء کما کان حقہ
بعد از خدا بزرگ توئی قصہ مختصر
সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আমাদের হেদায়াতের জন্য প্রেরণ করেছেন তাঁর সর্বশ্রেষ্ঠ হাবীব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ-কে। অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর প্রতি এবং কিয়ামত পর্যন্ত তাঁর সকল অনুসারীর প্রতি।
রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসা একজন মুমিনের হৃদয়ের প্রাণ। তার সিরাত একজন মুসলিমের জীবন গঠনের জীবন্ত পথনির্দেশ।
তাঁকে ভালোবেসেই সাহাবায়ে কেরাম رضي الله عنهم তাঁদের জীবন বদলে নিয়েছিলেন। উরওয়া ইবনু মাসউদ রা. রাসূল ﷺ এর সাহাবিদের ভালোবাসা ও সম্মানের এমন দৃশ্য দেখেছিলেন যে ফিরে গিয়ে বলেছিলেন—
«وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ مُحَمَّدًا ﷺ»
“আল্লাহর কসম! আমি এমন কোনো রাজা দেখিনি, যার সঙ্গীরা তাকে এতটা সম্মান করে, যতটা মুহাম্মদের ﷺ সঙ্গীরা মুহাম্মদ ﷺ-কে সম্মান করে।”
উম্মে মা‘বাদ (رضي الله عنها) তাঁর ﷺ ব্যক্তিত্বের গাম্ভীর্য ও সৌন্দর্য বর্ণনায় বলেছিলেন—
«إِنْ صَمَتَ فَعَلَيْهِ الْوَقَارُ، وَإِنْ تَكَلَّمَ سَمَا وَعَلَاهُ الْبَهَاءُ»
“তিনি নীরব থাকলে তাঁর ওপর বিরাজ করত গাম্ভীর্য; আর কথা বললে তাঁর সৌন্দর্য ও দীপ্তি আরও প্রকাশিত হয়ে উঠত।”
তাঁর ﷺ শানে সুফানা বিনতে হাতেমের (رضي الله عنها) হৃদয় থেকে উচ্চারিত হয়েছিল—
«فَإِنِّي قَدْ رَأَيْتُ هَدْيًا وَرَأْيًا سَيَغْلِبُ أَهْلَ الْغَلَبَةِ»
“আমি তাঁর মধ্যে এমন আচরণ ও বিচক্ষণতা দেখেছি, যার মাধ্যমে তিনি সকল বিজয়ীর ওপরও বিজয়ী হবেন।”
হ্যাঁ, তিনি ছিলেন এমনই এক মহামানব—যাঁর কথায় ঝরত হিকমাহর(প্রজ্ঞা) মুক্তো, যাঁর সান্নিধ্যে অন্ধকার হৃদয়গুলো আলোকিত হতো, যাঁর দাওয়াতে পথহারা মানুষ ফিরে পেত পথের দিশা, আর যাঁর আদর্শে গড়ে উঠেছিল পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম।
এমন মহান আদর্শের বাহক, এক মহামানবের উম্মত হয়ে তার জীবন সম্পর্কে অজ্ঞ থাকা নিঃসন্দেহে এক গভীর বঞ্চনা।
বিজাতীয় শক্তি যখন ইসলামকে দুর্বল করার লক্ষ্যে মুসলিম হৃদয় থেকে রাসূল ﷺ-এর ভালোবাসাকে ম্লান করে দেওয়ার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যখন তাঁর শিক্ষা ও আদর্শ থেকে উম্মাহকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একের পর এক পথ পথ তৈরি করছে—তখন তাদের সকল কৌশলকে ব্যর্থ করে সফলতার পথে এগিয়ে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে তাঁর ﷺ সীরাতের কাছে।
প্রতিটি হৃদয়ে তাঁর ভালোবাসার পিদিমকে আরও উজ্জ্বল করতে হবে। আমাদের চিন্তা, চরিত্র ও জীবনকে আলোকিত করতে হবে রাসূল ﷺ এর আদর্শের আলোয়।
এই লক্ষ্যেই—
Institute of Islamic Studies for Women
বিশেষভাবে নারীদের জন্য আয়োজন করেছে—
أُسْوَة
Women’s Seerah Course — Season 1
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের অন্তরকে তাঁর প্রিয় হাবীব ﷺ-এর সত্যিকারের ভালোবাসায় আলোকিত করুন। তাঁর সুন্নাহ ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের তাওফিক দিন। آمين।
✷ কোর্স ইন্সট্রাক্টর ✷
আলেমা সাবিকুন্নাহার সারাহ
প্রতিষ্ঠাতা ও পরিচালিকা ‘উইমেন্স ইসলামিক ডিপ্লোমা’ এবং আল ইতক্বান ইসলামিক গার্লস মাদ্রাসা
✷ কেন এই কোর্সটি আপনার জন্য গুরুত্বপূর্ণ? ✷
জীবনের প্রতিটি পদক্ষেপে একজন মুমিনের সামনে প্রশ্ন আসে—
“আমি কী করব? কীভাবে করব?”
সীরাত সেই প্রশ্নের জীবন্ত উত্তর।
✷ দারসের সময়সূচী ✷
( রবি, মঙ্গল, বৃহস্পতি )
রাত ৮:৪৫
✷ ক্লাস করার জন্য প্রয়োজন হবে ✷
- ইন্টারনেট সংযোগ
- স্মার্টফোন অথবা পিসি
- Telegram App
- Zoom App
✷ কোর্স সার্টিফিকেট ✷
কোর্সটি সফলভাবে শেষ করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য থাকছে সার্টিফিকেট
✷ কোর্স ঘিরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ✷
আমাদের লক্ষ্য
জাগ্রত উম্মাহ নির্মাণে সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন।
আমাদের উদ্দেশ্য
হৃদয় ও চেতনায় উম্মাহর অমলিন পদচিহ্ন এঁকে দেওয়া।




Reviews
There are no reviews yet.