✷সিজন ১০ এ ভর্তি চলছে ✷
সিজন ১ থেকে সিজন ০৯ পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা ৬৮০০+
সিজন ১০ এ ভর্তির শেষ সময় ১২ই নভেম্বর, ২০২৬
✷ কোর্স ফি স্ট্রাকচার ✷
রেজিষ্ট্রেশন ফি ৳১৫০০
মাসিক ফি ৳৬০০
ফাইনাল পরীক্ষার ফি ৳৩৫০
রেজিষ্ট্রেশন করুন
রেজিষ্ট্রেশন স্থগিত!
✷ কিভাবে রেজিষ্ট্রেশন করবো ✷
✷ এই কোর্সে যা থাকছে ✷
- কওমি বোর্ডের ইলমি সনদপ্রাপ্ত উস্তাযাগণের দারস
- ৫০+ লাইভ ক্লাস। (১ ঘণ্টার লেকচার + ৩০ মিনিট প্রশ্নোত্তর)
- ক্লাসের ভিডিও রেকর্ডিং প্রদান
- পুরো কোর্স জুড়ে থাকছে ২টি মূল্যায়ন পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা
- ২০ সপ্তাহের স্টাডি প্ল্যান
- ৭টি বিষয়ে পাঠদান
- কোর্সের সময়সীমা ৫ মাস
- সার্টিফিকেট
- প্রবাসী-বাংলাদেশি বোনদের ভর্তির সুযোগ
- দারসের সাথে সম্পর্কিত ইসলাহী(আত্মশুদ্ধিমূলক) আলোচনা
কেন কোর্সটি করবেন?
চারিদিকে ফিতনার অন্ধকারে মুসলিমাহ বোন আজ দ্বিধান্বিত সত্য- মিথ্যার পার্থক্য নিরূপণে। পারিবারিক ব্যস্ততার দরুন ইচ্ছে থাকলেও দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য বোনেরা কোনো প্রতিষ্ঠানে গিয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন না! অনলাইনেও শুধু জেনারেল বোনদের জন্য গড়ে উঠা কোনো ইসলামিক সামগ্রিক কোর্স খুজে পাচ্ছেন না, যেখানে শুধুই নারী ইন্সট্রাক্টর থাকবে! পেলেও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান!
এ সকল নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে দ্বীনের ফরজ ইলমটুকু থেকে বঞ্চিত সন্দিহান মনের কালো মেঘ দূরীভূত করতেই সাজানো হয়েছে আমাদের ‘উইমেন্স ইসলামিক ডিপ্লোমা কোর্স’!
হাক্কানী ওলামায়ে কেরামের পরামর্শক্রমে সুযোগ্য আলেমাদের তত্তাবধানে এ কোর্সে ৭টি বিষয়ে পাঠদান করা হয়, যা আপনাকে দ্বীনীয়াত শিক্ষায় শিক্ষিত করে,একজন আত্মবিশ্বাসী মু’মিনা নারী হিসেবে, দো-জাহানে নিজের পরিচয় গড়তে সহায়তা করবে ইনশাআল্লাহ।
তাই সকল শ্রেণি-পেশার প্রতিটি জেনারেল বোনের জন্য কোর্সটি করা আবশ্যক।
✷ কোর্স সম্পর্কে বিস্তারিত ✷
السلام عليكم ورحمة الله
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله محمد و على آله و
أصحابه أجمعين أما بعد,
নববী যুগ থেকে অদ্যাবধি মুসলিম সমাজে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের ব্যবস্থাপনার ধারাবাহিকতায় আয়োজিত "উইমেনস ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ" প্ল্যাটফর্মটি বিগত ৩ বছরেরও অধিক সময় ধরে জেনারেল বোনদের মাঝে ইলমে নববী প্রসারের দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছে,
প্রবাসে বসবাসের ফলে দ্বীনি শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত বোনেরাও কোর্সটির মাধ্যমে উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ।
প্রিয় দ্বীনি বোনেরা! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ০৪ জুমাদাল আখিরাহ, ১৪৪৮ হিজরী মোতাবেক ১৪ই নভেম্বর, ২০২৬ ইং শুরু হতে যাচ্ছে প্রতীক্ষিত অনলাইন ইসলামিক ডিপ্লোমা কোর্স "Women’s Diploma In Islamic Studies" (Season-9)
✷ কোর্স ইন্সট্রাক্টর ✷
আলেমা সাবিকুন্নাহার সারাহ
প্রতিষ্ঠাতা ও পরিচালিকা ‘উইমেন্স ইসলামিক ডিপ্লোমা’ এবং আল ইতক্বান ইসলামিক গার্লস মাদ্রাসা
বিষয়: সিরাত, আকিদা, ইসলামের ইতিহাস, ফিকহ, হাদীস, দুআ ও মুনাজাত
উস্তাযা মোবাশ্বেরা বাশার মাহিন
ফারেগা অফ ডিপ্লোমা সিজন ০৭
ত্বলিবা জামি'আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদ্রাসা)
বিষয়: কুরআন ও তাজবীদ
✷ কোর্সটি করে যা শিখবেন ✷
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসআলা সমূহ -
★ওযু,গোসল,হায়েয,নিফাস,এর সকল প্রয়োজনীয় মাসআলা।
★নারী পুরুষের নামাজের সঠিক বিধান।
★ক্বাযা নামাজ ও নামাজ ভঙ্গ হওয়ার বিধান।
★মুসাফিরের নামাজ, তাজাজ্জুদ,তারাবীহ,চাশত, ইশরাকের নামাজের মাসআলা।
★ মৃত ব্যক্তির গোসল, কাফন ইত্যাদির মাসআলা।
★যাকাত কাদের উপর ফরজ, কাদের যাকাত দেয়া যাবে,যাদের দেয়া যাবেনা ইত্যাদি
★রোজা ও ই’তিকাফ সংক্রান্ত মাস’আলা
★পানাহার,পোশাক ও সুদ প্রসঙ্গে মাস’আলা।
★সামাজিক আচরণ ও মানুষের হক্ব সংক্রান্ত বিধিবিধান।
★যে কথা বা করার মাধ্যমে কুফুরি হয়।
★কুরবানী ও আকীকা সংক্রান্ত মাস’আলাসহ আরো অনেক জরুরি বিষয়ের বিধিবিধান।
তিলাওয়াতের বিশুদ্ধতায় অপরিহার্য তাজভীদ সমূহ ---
★মাখরাজের সংজ্ঞা ও প্রকারভেদ।
★লাহান(ভুল উচ্চারণ) কাকে বলে ও তার বিধান।
★সিফাত সংক্রান্ত আলোচনা।
★মাদ্দের (টেনেপড়া)বিস্তারিত বিবরণ।
★গুন্নাহ পরিচিতি ও প্রকার।
★নূন সাকিন ও তানভীনের বিবরণ।
★মীম সাকিনের বিবরণ।
★ লাম (ل) ও র (ر) হরফ পড়ার নিয়ম।
★সাকতা, انا শব্দ ও আলিফে যায়েদাহ পড়ার নিয়ম।
★ তিলাওয়াতে সিজদাহ্ ইত্যাদি
দ্বীনের ব্যাপারে সঠিক আস্থা-বিশ্বাসে বলীয়ান হতে বিশুদ্ধ আক্বীদা -
★ আক্বীদার পরিচয়, আলোচ্য বিষয়, বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব ও অর্জনের উপায়।
★আহলে সুন্নাহ ওয়াল জামাতের আক্বীদা ও ভ্রান্ত দলের পরিচিতি।
★আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সম্পর্কে আক্বীদা।
★হযরত মুহাম্মদ সঃ সম্পর্কে
আক্বীদা।
★ কুরআন সম্পর্কে আক্বীদা
★তাকদির সম্পর্কে আক্বীদা
★ জান্নাত, জাহান্নাম সম্পর্কে আক্বীদা।
★আরশ,কুরসি, লওহে মাহফুজ ও কলম সম্পর্কে আক্বীদা।
★ ফিরিশতা সম্পর্কে আক্বীদা।
★মু’মিন সম্পর্কে আক্বীদা
★ ঈমানের সংজ্ঞা ও আলোচনা।
★মুসলিম শসক সম্পর্কে আক্বীদা।
★কিরামান কাতিবিন সম্পর্কে আক্বীদা।
★কবরের আজাব ও পুনরায় জীবিত হওয়া সংক্রান্ত আক্বীদা
★ সাহাবায়ে কেরাম রাঃ সম্পর্কে আক্বীদা।
★খিলাফত সম্পর্কে আক্বীদা।
★ওলী ও কারামত সম্পর্কে আক্বীদা।
★দ্বীন/ধর্ম সম্পর্কে আক্বীদা।
★ কেয়ামতের আলামত সম্পর্কে আক্বীদা।
রাসূলের (ﷺ) জবান নিঃসৃত , নিত্যপ্রয়োজনীয় বিষয়ভিত্তিক হাদিস সহ হাদিস শাস্ত্রের মৌলিক বিষয় সমূহ
★হাদিস অধ্যায়নের ফজিলত।
★ হাদিসের সংজ্ঞা ও প্রকারভেদ।
★ঈমান সংক্রান্ত হাদিস।
★ইলমে দ্বীন সংক্রান্ত হাদিস।
★পবিত্রতা সংক্রান্ত হাদিস।
★নামাজ,রোজা,যাকাত, হজ্জ,কুরবানি,সদাকা সংক্রান্ত হাদিস।
★বিবাহ, পানাহার, সকাল-সন্ধ্যা করণীয় সংক্রান্ত হাদিস।
★অহংকার, বিনয়,হিংসা-বিদ্বেষ, ক্রোধের পরিণতি সংক্রান্ত হাদিস।
★আলেমদের মর্যাদা, এ উম্মতের ফজিলত, হাউজে কাউসার ও হাশরের মাঠ ইত্যাদি সংক্রান্ত হাদিস সমূহ।
নববী যুগ থেকে বর্তমান অব্দি সংক্ষেপে ইসলামের ইতিহাস --
★ইসলামের ইতিহাস শিক্ষার বিধান ও প্রয়োজনীয়তা,লক্ষ্য ও উদ্দেশ্য।
★প্রাক ইসলামি যুগে আরবদের ধর্ম।
★মদীনায় রাসূলের সঃ শাসনব্যবস্থা।
★খিলাফত প্রতিষ্ঠা ও রাসূলের সঃ ওফাতের পর ন্যায়পরায়ণ খলিফাদের অবদান।
★মুসলমানদের শাম,জেরুজালেম, মিশর, ইরাক ও পারস্য বিজয়ের ইতিহাস।
★রোমান সাম্রাজ্যের পতন।
★ উসমান রাঃ খিলাফত কালের ফিতনা ও তার ক্ষয়ক্ষতি।
★জামাল ও সিফফিনের যুদ্ধ।
★ খারিজিদের চক্রান্ত ও পরিণতি।
★ উমাইয়াদের নিকট মুসলিম বিশ্বের বায়আত গ্রহণ।
★কারবালার বিয়োগান্ত ট্রাজেডি।
★ মক্কা মদিনা অবরোধ ও আব্দুল্লাহ বিন যুবায়ের রাঃ এর সাথে উমাইয়াদের খিলাফতের ব্যপারে প্রতিদ্বন্দ্বিতা।
★মুসলমানদের স্পেন বিজয়।
★খলিফা উমর বিন আব্দুল আজিজের জুলুম দূরীকরণে অবদান
★ কুরআন ও হাদিস সংকলনের ইতিহাস।
★আব্বাসীয় খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাস।
★আন্দালুসে উমাইয়াদের রাজত্ব।
★ফাতিমি ও আইয়ুবি সাম্রাজ্যের ইতিহাস।
★মুসলমানদের উপর ক্রুসেড আক্রমণ ও তার প্রভাব।
★মঙ্গোল আক্রমণ ও তার প্রভাব।
★ মুসলিমদের নিকট মঙ্গোলদের পরাজয় ও পরিণতি।
★উসমানি সাম্রাজ্য ও তার পতনের ইতিহাস।
★মোঘল সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস।
★ইউরোপীয়দের উত্থান ও মুসলমানদের সংগ্রাম।
★নাজদে মহাসংস্কার আন্দোলন।
★ সৌদদের আরব নিয়ন্ত্রণ।
★ইউরোপীয় রেনেসায় মুসলমানদের অবদান ইত্যাদি।
সিরাত অধ্যায়নের মাধ্যমে প্রিয় নবী (ﷺ) কে গভীরভাবে চেনার ও জানার প্রয়াস পাবো ইনশাআল্লাহ --
★নবীজীর আগমনের পূর্বে জমজম কূপ খনন ও আসহাবে ফিলের ঘটনা।
★নবীজীর জন্ম ও লালন-পালন।
★খাদিজার সঙ্গে বিয়ে, হেরা গুহায় ধ্যান ও ওহীর আগমন।
★রাসূল সঃ এর দ্বীনের দাওয়াত ও মুশরিকদের অপকৌশল।
★নবীজী সঃ সহ মুসলমানদের উপর নির্মাম নির্যাতন।
★মুসলমানদের বয়কটের ৩ বছর।
★তায়েফে নবীজীর দাওয়াত ও তায়েফবাসীর ধৃষ্টতা।
★মদীনাবাসীর ইসলাম গ্রহণ, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ও মুসলমানদের মদীনায় হিজরত।
★পবিত্র মি’রাজের ঘটনা।
★মাদানী জীবনে দাওয়াত, বদর উহুদসহ অন্যান্য জিহাদ।
★মক্কা বিজয়ের ইতিহাস।
★দলে দলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর ইসলামে প্রবেশ।
★বিদায় হজ্জ ও নবীজীর জীবনের শেষ দিনগুলো।
★ নিবীজীর সঃ দৈহিক গঠন ও চারিত্রিক গুনাবলী।
দু'আ ও মুনাজাতের মাধ্যমে প্রতাপশালী স্রষ্টার দরবারে অক্ষম সৃষ্টির সবিনয় প্রত্যাবর্তনের ইলম অর্জন হবে ইনশাআল্লাহ --
★ঘুমানোর সময় ও ঘুম থেকে উঠার দু’আ
★বাথরুমে প্রবেশ ও বের হওয়ার দু’আ।
★পোশাক পরিধান ও খোলার দু’আ।
★খাওয়ার শুরুতে ও শেষে পড়ার দু’আ।
★ঘরে প্রবেশ ও বের হওয়ার দু’আ।
★মার্কেট/বাজারে প্রবেশের দু’আ
★ওযুর দু’আ।
★নতুন চাঁদ দেখার দু’আ।
★সকাল সন্ধ্যার আমলি দু’আ।
★আনন্দ, দুঃখ, অস্বস্তিকর সময়ে পড়ার দু’আ।
★সকল মাখলুকের অনিষ্ট ও শিরক থেকে বাঁচার দু’আ।
★রোগী দেখার দু’আ
★ঋন বিপদ ও সফর সংক্রান্ত দু’আ।
★প্রশংসার জবাবে যে দু’আ।
★এবং যাবতীয় ঐ সকল দু’আ ও মুনাজাত যা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার সাথে যোগাযোগ স্থাপনে জোরালো ভূমিকা রাখে।
★সর্বোপরি দ্বীনী ইলম অর্জন করে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তরিকা(পদ্ধতি)
✷ ক্লাসের সময়সূচি ✷
(রবি, মঙ্গল, বৃহস্পতি)
দারস টাইম সন্ধ্যা ৭-৮.৩০ পর্যন্ত
ক্লাস করার জন্য প্রয়োজন হবে
- ইন্টারনেট সংযোগ
- স্মার্টফোন অথবা পিসি
- Telegram App
- Zoom App
✷ কোর্সে হাদিয়া স্বরূপ যা থাকছে ✷
- প্রত্যেক মাসে একজনকে Student of the month' পুরস্কার
- ফাইনালে ১ম স্থান অধীকারী শিক্ষার্থীর জন্য থাকছে ৫ হাজার টাকার সমমূল্যের বই
- ২য় স্থান অধীকারী শিক্ষার্থীর জন্য থাকছে ৪ হাজার টাকার সমমূল্যের বই
- ৩য় স্থান অধীকারী শিক্ষার্থীর জন্য থাকছে ৩ হাজার টাকার সমমূল্যের বই
- ৪র্থ থেকে ১০ম স্থান অধীকারী শিক্ষার্থীর প্রত্যেকে পাচ্ছেন ১ হাজার টাকার সমমূল্যের বই
- কোর্স সফলভাবে সম্পন্ন করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থী পাচ্ছেন সার্টিফিকেট
✷ যে বইগুলো থেকে পড়ানো হবে ✷
বিষয়: ইসলামের ইতিহাস
বই: ইসলামের ইতিহাস
প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
বিষয়: ফিকহ
বই: মা-লা-বুদ্দা মিনহু
প্রকাশনী: আনোয়ার লাইব্রেরি
বিষয়: হাদিস
বই: ফয়জুল কালাম
প্রকাশনী: মাকতাবাতুস সাহাবা
বিষয়: আকীদা
বই: আক্বীদাতুত্ ত্বহাবী
প্রকাশনী: আনোয়ার লাইব্রেরি
বিষয়: দু'আ ও মুনাজাত
বই: মুনাজাতে মাকবুল
প্রকাশনী: মাকতাবাতুল আশরাফ
✷ বিষয় পরিচিতি ✷
- তাজভীদঃ- তিলাওয়াতের বিশুদ্ধতায় প্রয়োজনীয় নিয়ম ও পদ্ধতি
- হাদিসঃ-রাসূল (ﷺ) এর পবিত্র জবান নিঃসৃত কথামালা
- আক্বীদাঃ- আল্লাহ, রাসূল, কুরআন, ফিরিশতা, তাকদির, পরকাল ইত্যাদি সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস
- ফিক্বহঃ- দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যাবতীয় মাসায়েল
- সিরাতঃ- মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী
- ইসলামের ইতিহাস- নববী যুগ থেকে বর্তমান পর্যন্ত মুসলিম জাতির ইতিহাস
- দু'আ ও মোনাজাতঃ- দৈনন্দিন কাজের ক্ষেত্রে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি
✷ কোর্স সার্টিফিকেট ✷
কোর্সটি সফলভাবে শেষ করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য থাকছে সার্টিফিকেট
✷ শিক্ষার্থীরা যা বলছে ✷
আলহামদুলিল্লাহ । আমি সিজন ৫ এ ছিলাম সিজন ৬ এ আছি । আমার তো মনে চায় প্রতি ব্যাচেই থাকি । কারণ বোনদের হিদায়াত ধরে রাখার অন্যতম পথ এবং উস্তাযার জবানের বরকত
উম্মে হাবিবা রুমা
এত হেল্পফুল একটা কোর্স বলে বুঝানো সম্ভব না । সাধ্য থাকলে বলতাম দুনিয়ার প্রত্যেক টি মেয়ে কে এই কোর্স করতে।
সবচেয়ে উল্লেখোগ্য উস্তাজার নসীহা। প্রতিটি শব্দ, বাক্য যেনো হৃদয়ে গেঁথে যায়। জীবনে এই প্রথম হয়তো আলাহর জন্য কাউকে ভালবাসতে পেরেছি।
মহান রব্বুল আলামীনকে চেনা যায়, জানা যায়, কাছে পাওয়া যায়।
এককথায় বলে শেষ, প্রকাশ করা যাবেনা।
জাকিয়া সুলতানা
আলহামদুলিল্লাহ সিজন ৬ এ আছি। ইচ্ছে হয় এই কোর্স টি বার বার করি।
মারিয়া জান্নাত আরিশা
আমার তো আবার ভর্তি হতে ইচ্ছে করে
মার্জিয়া
আমি প্রথম ব্যাচের তলিবাহ ।
সপ্তম ব্যাচ এ কিছু বোনকে
এডমিশন করিয়ে দেওয়ার অপেক্ষায় আছি।
বিনতে আমিন
ইনশাল্লাহ আমি অপেক্ষায় আছি সিজন ৭ এর জন্য
মাইশা মালিহা
সিজন ৬ এ আছি, ইচ্ছে করছে আবারও ভর্তি হয়ে যাই । কিছুদিন পরেই সিজন ৬ শেষ হয়ে যাবে মনে পড়লেই বুকের ভেতর কেমন যেনো মনে হয়।
জেসমিন বৃষ্টি
আমি আবারও কোর্স টি করতে চাই।
উম্মে রুম্মান উর্মি
আমি সিজন ৫ এর শিক্ষার্থী। এখন আবারও এনরোল করবো।
ফারিহা বিনতে মারুফ
যদিও আমি সিজন ৫ এর স্টুডেন্ট হিসেবে কোর্সটি তবুও আল্লাহ চাইলে আবারও ফিরে যাবো সেই মুবারক সন্ধ্যায় প্রিয় উস্তাজার দরসে ইনশাআল্লাহ।
ফাল্গুনী ফেরদৌস
জীবন বদলে দেওয়ার মতো একটি কোর্স, অনেক বোনই অপেক্ষায় আছেন।
নাসরিন হাসান নূপুর
আমি আবারো করবো কোর্সটি
সামিয়া ইসলাম
উস্তাজার সোহবত থেকে অনেক কিছুই শিখা যায় যা কোনো বই পুস্তক থেকেও তা শিখা যায়না...
আলহামদুলিল্লাহ
আয়েশা মারিয়াম
আল্লাহ এই উইমেন্স ডিপ্লোমা কোর্স দ্বীনী প্ল্যাটফরম কে উস্তাজ, উস্তাযাকে সাথে এর প্রতিটি ছাত্রীকে উত্তম ভাবে কবুল করে নিক। আমিন।
সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সুমি আক্তার আনিতা
আলহামদুলিল্লাহ!!
ওমেন্স ইসলামিক ডিপ্লোমার হাত ধরেই,
আমি আমার সেই অন্ধকার অতীত মুছে বর্তমানের আলোর পথ খুঁজে পেয়েছি।
নওরিন সুলতানা
কতকিছু যে শিখেছি এই কোর্স থেকে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।উস্তাজার নাসীহাগুলো ফুটন্ত ফুলের ন্যায় যা হ্দয়ের নিমজ্জিত থাকা আলো বের হয়ে আসেছে।নসীহগুলো আমাকে আপ্লুত করেছে,অশ্রুসিক্ত করেছে,গভীরভাবে ঝুকে পড়তে উৎসাহ জুগিয়েছে সিজদায়।আলহামদুলিল্লাহ্।
প্রিয় বোনেরা হোদয়েত পাওয়ার পর আমরা যেন পথভ্রষ্ট হয়ে না যায়।এই কোর্স আপনাকে সঠিক পথটা চিনাবে ইনশাআল্লাহ।
আজমিনা আক্তার শ্রাবনী।
সিজন- ০৬
আসসালামু আলাইকুম
আল্লাহর অশেষ রহমতে ডিপ্লোমা একদিন চোখে পরে। একপ্রকার খুবই যুদ্ধ করে ডিপ্লোমাতে ভর্তি হই। এই কোর্সের মাধ্যমে
আল্লাহর বড়ত্ব আমি জানতে পেরেছি রবের নিকটে যেতে পেরেছি। হৃদয়ের অন্তরঙ্গ থেকে কোরআন তেলাওয়াত করতে পারছি।দৈনন্দিন জীবনের হাজার মাসলা-মাসায়েল দোয়া দুরুদ জানতে পেরেছি। সব প্রিয় বোনদের কাছে অনুরোধ রইল কেউ যেন ডিপ্লোমা কোর্স মিস না করেন।
হালিমা স্মৃতি
সিজন- ০৬
কোর্সের মোবারক দারসের মাধ্যমে যা যা জানতে পারলাম -
আমি আল্লাহকে নতুন করে চিনতে পেরেছি। আল্লাহ পাকের দয়া রহমত বরকত সম্পর্কে জানতে এবং বুঝতে পেরেছি। প্রিয় নবীজির সিরাত অধ্যায়ন এবং অনুধাবন করতে পেরেছি। কোরআন তো পড়তে পারি, কিন্তু সহিশুদ্ধ করে পড়ার প্রয়োজনীয়তা বুঝতে পারছি। পূর্বে আমি ইসলামের প্রায় সব বিষয়ে নড়বড়ে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন নড়বড়তা কাটিয়ে উঠতে পারছি। আখলাকে পরিবর্তন করতে শিখেছি। পর্দার কঠোরতা এবং এর সৌন্দর্য বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বরকতময় কোর্সের মাধ্যমে আমি আমার আখলাকে পরিবর্তন, ইবাদতে ভালোবাসা, ঈমানে দৃঢ়তা আনতে অনেকটাই সক্ষম হয়েছি।
মারিয়া জান্নাত আরিশা
উইমেন্স ইসলামিক ডিপ্লোমা, সিজন ৬
আমি ছিলাম এক অন্ধকার জগতের মানুষ! ৩০ বছরের এই জিবনের বেশির ভাগ সময় টাই মুসলমান হওয়া সত্ত্বেও দ্বীন এর আলো থেকে আমি ছিলাম অনেন দূরে!! গুনাহ এর সাগরে যেন হাবুডুবু খাওয়া এক তুচ্ছ প্রাণ এই আমি! কিন্তু একটা সময় জীবন এর আকাবাকা পথে আল্লাহ আমাকে হেদায়েত এর আলো দেখিয়েছেন!! আলোর পথের এই যাত্রায় হঠাৎ এই কোর্স টা তে সাহস করে ভর্তি হয়ে যাই!! আলহামদুলিল্লাহ উস্তাজার মত একজন কে আমি পাব কখনো কল্পনা তেও ভাবি নাই!! আশেপাশের পরিবেশ অনেক প্রতিকূলে,, কিন্তু উস্তাজার দেওয়া প্রতিটি উপদেশ আমাকে প্রতিনিয়ত আলোর পথ দেখায়!! আমি এই কোর্স এবং উস্তাজার কাছে চির কৃতজ্ঞ!!
মেহনাজ তামান্নুর
উইমেন্স ইসলামিক ডিপ্লোমা, সিজন ৪
আসসালামু আলাইকুম
এই কোর্সটা করার অনুভুতি ৪/৬ লাইন লিখে প্রকাশ মত না। একটা মৃত চারা যেইভাবে সজিব হয়ে বেড়ে উঠতে যা প্রয়োজন এই কোর্সটি আমার জন্য তাই। হেদায়ত পাওয়ার পর একসময় আবার অন্ধকার এ পতিত হয়ে গিয়েছিলাম। কিন্তু এই কোর্সটি যেন আমার অন্ধকারাচ্ছন্ন হৃদয়টাকে আবার আলোকিত করে তুলেছে। আল্লাহ যেন সবাই কে এই কোর্সটির মাধ্যমে উপকৃত করে, এই দোয়াই করি।
আল্লাহ যেন উস্তাযা কে সুস্থ ও সুন্দর রাখে। দোয়া করি উস্তাযা যেন আমাদের কে এরকম আর অনেক কিছু উপহার দেন।
তাসনিম তানু
উইমেন্স ইসলামিক ডিপ্লোমা, সিজন ৬
✷ সচরাচর জিজ্ঞাসা ✷
🔹ধাপ ১: কোর্সের লিংকে যান।
🔹ধাপ ২: কোর্সটি কিনুন বাটনে ট্যাপ/ক্লিক করুন।
ধাপ: ফর্মটি পূরণ করুন এবং “Proceed to Checkout” বাটনে ট্যাপ অথবা ক্লিক করুন। ( যদি womenislamicdiploma.com এ আগেই রেজিষ্টার করে থাকেন তাহলে লগইন করুন। )
🔹ধাপ ৩: আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন।
🔹ধাপ ৪: পেমেন্টের নিয়ম যা বলা আছে তা সম্পূর্ণ পড়ুন। এখানে বিকাশ/ নগদ/ রকেট/ উপায়/ সেলফিন- পার্সোনাল নাম্বারটি পাবেন। নাম্বারটি কপি করুন।
🔹ধাপ ৫: এরপর আপনার ব্যক্তিগত Bkash/ Nagad/Rocket/ upay/ cellfin App এ যান।
🔹ধাপ ৬: App থেকে উক্ত বিকাশ/ নগদ/ রকেট/ উপায়/ সেলফিন নাম্বারে ভর্তি ফি এর টাকা সেন্ড মানি করুন। (টিপস: পেমেন্টের স্ক্রিনশট রাখুন) সেন্ড মানি করার পর বিকাশ/নগদ থেকে ট্রানজেকশন আইডি পাবেন সেটা কপি করুন। (দোকান থেকে ক্যাশ ইন করলে এজেন্টের থেকে ট্রানজেকশন আইডি নিয়ে নিন)
🔹ধাপ ৭: ট্রানজেকশন আইডিটি আমাদের ওয়েবসাইটের নির্ধারিত ঘরে বসান।
🔹ধাপ ৮: ভ্যারিফাই বাটনে ক্লিক করুন।
🔹ধাপ ৯: এরপর আপনাকে একটি “এনরোলমেন্ট সম্পন্ন হয়েছে” ম্যাসেজের সাথে ‘Join Whatsapp group ‘ বাটন দেখতে পাবেন । অবশ্যই গ্রুপটিতে জয়েন করুন। কারণ কোর্সের ক্লাস, পরীক্ষাসহ সকল ইনফরমেশন উক্ত গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ।
নোট: পেমেন্ট কমপ্লিট করার পর যেকোনো টেকনিক্যাল সমস্যার জন্য পেমেন্ট সাকসেস হতে সময় লাগতে পারে। এক্ষেত্রে নিশ্চিন্ত থাকুন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পেমেন্টের ডকুমেন্টস পাঠিয়ে দিন। আমরা ডকুমেন্টস ভেরিফাই করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কোর্সের প্রাইভেট গ্রুপে এড করে দিবো ইনশাআল্লাহ।
১২ই নভেম্বর, ২০২৬ ইং
১৪ বছর উর্ধ্ব মোটামুটি তিলাওয়াত জানে এমন সকল শ্রেণী-পেশার জেনারেল বোনদের জন্য।
১৪ই নভেম্বর, ২০২৬ ইং
৫ মাস
রেজিষ্ট্রেশন ফি/ ভর্তি ফি ১৫০০ টাকা
ভর্তি হওয়ার পর প্রতি মাসে মাসিক ফি দিতে হবে। মাসিক ফি ৬০০ টাকা
জ্বি ফাইনাল পরীক্ষার আগে ফি রয়েছে। ফাইনাল পরীক্ষার ফি ৩৫০ টাকা
অনলাইনে Zoom App এর মাধ্যমে। এই App আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন।
দুঃখিত! একবার কোর্স কেনা হয়ে গেলে সেই কোর্সটিতে আর ভর্তি বাতিল করতে পারবেন না। তবে প্রতিষ্ঠানের আচরণবিধি, নিয়মনীতি ও নির্দেশনাবলী লঙ্ঘন করলে, প্রতিষ্ঠানের অপপ্রচারে লিপ্ত থাকলে এবং তা যথাযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে যেকোনো সময় স্টুডেন্টশীপ বাতিল/ রেজিষ্ট্রেশন বাতিল ও প্রয়োজন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কতৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।
কোর্সটি সফলভাবে শেষ করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য থাকছে ডিজিটাল সার্টিফিকেট
যেকোনো বিষয়ে যোগাযোগ করুন:
01904-516888 WhatsApp
ভর্তির সময় পেমেন্ট করার পর আপনাকে একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রপের লিংক দেওয়া হবে ওয়েবসাইটেই। লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন। কোর্স শুরু করতে জুম লিংক ও ক্লাস শিডিউলসহ সকল বিস্তারিত বিষয়ে জানতে পারবেন।
দুঃখিত! একবার কোর্স কেনা হয়ে গেলে সেই কোর্সটিতে আর ভর্তি বাতিল করতে পারবেন না এবং রিফান্ড পাওয়া সম্ভব না।
কোর্সের জন্য ৮টি বই সিলেক্ট করা হয়েছে। বই আলাদা করে কিনতে হবে। কোর্স থেকে কোনো বই দেওয়া হয় না। কোর্সের বই কিনতে আমাদের The Women’s Library এ যোগাযোগ করুন। The Women’s Library এর হোয়াটসঅ্যাপ নাম্বার
https://wa.me/message/5PXB4EWXH6HKI1
প্রবাসী শিক্ষার্থীদের জন্য কোর্সের পক্ষ থেকে বইয়ের পিডিএফ দেওয়া হবে।
সনদপ্রাপ্ত নারী আলেমাগণ ক্লাস নিবেন। ‘কোর্স ইন্সট্রাক্টর’ পর্বে বিস্তারিত জানানো হয়েছে।
কোর্স ভর্তি হওয়া সকলকে একটি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া হবে। গ্রুপে জয়েন করে শিক্ষার্থীরা একে অপরের সাথে পড়া নিয়ে ডিসকাশন করতে পারবেন।
প্রত্যেক ক্লাসের আগে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের জুম লিংকসহ নোটিফিকেশন দেওয়া হবে।
লাইভ ক্লাসে উপস্থিত থাকা পড়াশোনার পরিবেশ সৃষ্টি করে, মনোযোগ ধরে রাখা যায়। প্রসিদ্ধ ইন্সট্রাক্টর এর সাথে লাইভ কমিউনিকেশন সম্ভব হয়। সেই সাথে ক্লাসে উপস্থিত থাকা শিক্ষার্থীর জন্য আদবের মধ্যেও পড়ে।
যদি আপনি ক্লাসে উপস্থিত থাকতে না পারেন! নিশ্চিন্তে থাকুন! ক্লাস শেষ হওয়ার পর ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন।
কোর্সের প্রতিটি ক্লাস আমাদের পক্ষ থেকে আপনার কাছে আমানত। তাই কোনভাবেই ক্লাসের রেকর্ড ফাইল ডাউনলোড করা যাবে না এবং প্রচার করা সর্বাবস্থায় নিষিদ্ধ।
সময়মতো পরীক্ষা দেওয়ার সকল ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। কোনো কারণে পরীক্ষা মিস করলে সময়ের পরে ২য় বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
✷ কোর্স ঘিরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ✷
আমাদের লক্ষ্য
মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঃ এর উম্মতের প্রতি ঘর থেকে সকল অপসংস্কৃতির অন্ধকার দূর করা।
আমাদের উদ্দেশ্য
হারিয়ে যাওয়া বান্দাকে সঠিক পথের সন্ধান দেয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।